করোনায় আক্রান্ত কুষ্টিয়ার সিভিল সার্জন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম। তবে করোনার উপসর্গ কম থাকায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তাঁর করোনা পজিটিভ হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ডা. আনোয়ারুল ইসলামের শরীরে ঠাণ্ডা-জ্বর হয়। বুধবার জ্বরের মাত্রা কমে গেলেও বৃহস্পতিবার সকালে তিনি চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ওই দনি রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ আসে।
এরপর তিনি হোম আইসোলেশনে চলে যান। বর্তমানে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমার শরীরে তেমন কোনও সমস্যা নাই। করোনার লক্ষণগুলো খুব অল্পমাত্রায় রয়েছে। এর মধ্যে কাশি একটু বেশি আছে।’
শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪