০৮ জানুয়ারী, ২০২১ ১২:৪২ পিএম

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এ ফলাফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়, রাজধানীর মহাখালি টিবি গেটে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র ও সকল সনদের মূলকপিসহ এক সেট সত্যায়িত ফটোকপি নিয়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

এছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাস্থলে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেয়া হবে না।

এতে পাঁচটি বিষয়ে এক হাজার ৯৩২ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদে এক হাজার ২৯ জন, রেডিওগ্রাফিতে ৩৭১ জন, ডেন্টালে ২৪৬ জন, ফিজিওথেরাপিতে ২৩০ জন এবং রেডিওথেরাপিতে ৫৬ জন উত্তীর্ণ হন।

গত ১২ ডিসেম্বর ঢাকার ৯টি কেন্দ্রে মেডিকেল টেকনোলজিস্ট পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩ হাজার ৫২২ জন প্রার্থী অংশ নেন।

►ফলাফলটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক