০৮ জানুয়ারী, ২০২১ ১২:১৭ পিএম

আরও ৪৭ চিকিৎসকের জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি

আরও ৪৭ চিকিৎসকের জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ৪৭ চিকিৎসককে ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-৩ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সার্ভিসে কর্মরত নিম্নবর্ণিত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের পদোন্নতি অব্যবহিত পূর্বের পদে নিয়োগ প্রদান করা হয়েছে জানিয়ে এতে আরও বলা হয়, জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের [email protected] ইমেইল ঠিকানায় যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক বা প্রকল্প পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক