০৭ জানুয়ারী, ২০২১ ০৯:১৭ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ শাখায় পরিবর্তন

এনসিডিসির লাইন ডিরেক্টর হলেন অধ্যাপক রোবেদ আমিন

এনসিডিসির লাইন ডিরেক্টর হলেন অধ্যাপক রোবেদ আমিন
অধ্যাপক ডা. রোবেদ আমিন। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের চার শাখার পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-২) মো. আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) শাখার লাইন ডিরেক্টর পদে যথাক্রমে অধ্যাপক ডা. মো. নাজমুল আলম ও অধ্যাপক ডা. রোবেদ আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ডা. মো. হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে হোমিও ও দেশজ শাখার পরিচালক পদে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান। পাশাপাশি তাঁকে এইচআইএস অ্যান্ড ই-হেলথ লাইন ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস পরিচালক (চলতি দায়িত্ব) ও এইচআইএস অ্যান্ড ই-হেলথ লাইন ডিরেক্টর ডা. মো. হাবিবুর রহমানকে হোমিও ও দেশজ শাখার পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। 

কুমিল্লা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমানকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথ লাইন ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সিডিসি শাখার লাইন ডিরেক্টর পদে পদায়ন হওয়া অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূর্বের ‘কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট’ প্রকল্পের পরিচালক রাখা হয়েছে।

আর এনসিডিসি শাখার লাইন ডিরেক্টর হিসেবে নিযুক্ত অধ্যাপক ডা. রোবেদ আমিন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক