০৩ জানুয়ারী, ২০২১ ০৪:৩৭ পিএম
নতুন তিন বিষয়ে ফেলোশিপ চালু বিসিপিএস’র
মেডিভয়েস রিপোর্ট: নতুন তিন বিষয়ে ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)। বিষয়গুলো হলো হেপাটোবিলিয়ারি সার্জারি, কলোরেক্টাল সার্জারি এবং সার্জিকাল অনকোলজি।
শনিবার (২ জানুয়ারি) ইস্যু করা বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সকলকে অবহিত করা হচ্ছে যে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস ২০২০ সালের ১৯ ডিসেম্বর থেকে হেপাটোবিলিয়ারি সার্জারি, কলোরেক্টাল সার্জারি এবং সার্জিকাল অনকোলজিতে নতুন ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে।
অবগতির জন্য নোটিসের অনুলিপি বিসিপিএসের পরীক্ষা কমিটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অনারারি সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
এই বিভাগের সর্বাধিক পঠিত