০২ জানুয়ারী, ২০২১ ০৭:২৪ পিএম

স্ত্রী-পুস্ত্রসহ করোনায় আক্রান্ত অধ্যাপক ডা. কামরুল হাসান

স্ত্রী-পুস্ত্রসহ করোনায় আক্রান্ত অধ্যাপক ডা. কামরুল হাসান
অধ্যাপক ডা. কামরুল হাসান খান। ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: স্ত্রী-পুত্রসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। গত ২৩ ডিসেম্বর নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনা ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. কামরুল হাসান খান আজ শনিবার (২ জানুয়ারি) দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘করোনার উপসর্গের কারণে শারীরিকভাবে খারাপ বোধ করায় গত ২৩ ডিসেম্বর নমুনা পরীক্ষা করাই। এতে আমার পজিটিভ রিপোর্ট আসে। এর তিন দিন পর গত ২৬ ডিসেম্বর আমার ম্যাডামেরও (হেমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম) করোনা শনাক্ত হয়। আর ৩১ ডিসেম্বর একমাত্র ছেলের করোনা শনাক্ত হয়। তবে ওর অবস্থা ভালো। সে বাসায় আইসোলেশনে আছে।’

অধ্যাপক কামরুল হাসান খানের অবস্থা এখন ভালো হলেও তাঁর কাশি রয়েছে। তবে তাঁর স্ত্রীর কাশির মাত্রা খানিকটা বেশি। তিনি দুর্বলতার পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠায়ও ভুগছেন। সেই সঙ্গে ফুসফুসে কিছুটা সমস্যা রয়েছে তাঁর। তবে অবস্থা এখন কিছুটা স্থিতিশীল রয়েছে।

গত ৩১ ডিসেম্বর থেকে সস্ত্রীক বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন অধ্যাপক কামরুল হাসান। সেখানে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাতের তত্ত্বাবধানে আছেন তারা।

দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ মেডিসিন বিশেষজ্ঞ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক