০১ জানুয়ারী, ২০২১ ০৫:৫৯ পিএম

করোনায় জাতীয় দলের সাবেক ফুটবলারের মৃত্যু

করোনায় জাতীয় দলের সাবেক ফুটবলারের মৃত্যু
সাফিনুর রহমান সম্রাট। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও ফুটবল প্রশিক্ষক সাফিনুর রহমান সম্রাট।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, সাফিনুর দীর্ঘদিন যাবৎ ফুসফুসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হন তিনি। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ৩০ ডিসেম্বর রাতে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফল এ সংগঠক। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক