তিন নার্সিং কর্মকর্তাকে বদলি
মেডিভয়েস রিপোর্ট: তিন সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সকে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অধিদপ্তরের অতিরিক্ত সচিব সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিম্নবর্ণিত সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্সদের বর্তমান কর্মস্থল হতে তাঁর নামের পার্শ্বে বর্ণিত হাসপাতাল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্সের শুন্য পদে বদল বা পদায়ন করা হলো।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রাশিদা আখতার। তাঁকে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বদলি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মোছা. লাকী খাতুনকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বদলি করা হয়েছে। ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মোছা. মিতা পারভীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়, তাঁরা পূর্বের ছাড়পত্র মোতাবেক যোগদান করবেন এবং বদলিকৃত সিনিয়র স্টাফ নার্সের ছাড়পত্রের তারিখ হতে যোগদানের পূর্বের দিনগুলো কর্মকাল হিসাবে গণ্য হবে। বদলিকৃত সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্সদের আগামী ৬ জানুয়ারির মধ্যে বদলিকৃত কর্মস্থলে আবিশ্যিকভাবে যোগদান করবেন। অন্যথায় আগামী ৭ জানুয়ারি তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবে।
অফিস আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালগুলোর পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স আফিসার, সিভিল সার্জন, সেবা তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
৩১ অগাস্ট, ২০২০