নিজ দেশের উদ্ভাবিত ভ্যাকসিন নিবেন পুতিন
মেডিভয়েস ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ নিবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রোববার (২৭ ডিসেম্বর ) লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ডিসেম্বরের শুরু থেকে রাশিয়ায় ভ্যাকসিন বণ্টন কর্মসূচি শুরু হয়। এরপর বয়স্কদের শরীরে আলাদা করে টিকার ট্রায়াল হয়েছে। সেখানে সাফল্য পরেই গণহারে ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দেওয়া হয়। এর ফলে সোমবার থেকে রাশিয়ায় গণহারে ভ্যাকসিন বিতরণ শুরু হবে। ওদিনই টিকা নিতে পারেন প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, দেশের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ মানুষের শরীরের জন্য নিরাপদ ও সুরক্ষিত।
দিমিত্রি পেসকভ বলেন, ইতোমধ্যে প্রেসিডেন্ট করোনার টিকা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তিনি টিকার নিতে পুরোপুরি প্রস্তুত। এতদিন ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা করছিলেন প্রেসিডেন্ট পুতিন।
রোববার মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন তার ওয়েবসাইটে জানান, ৬০ বছরের বেশি বয়স্কদের সোমবার থেকে ভ্যাকসিনের ডোজ দেওয়া শুরু হবে।
এর আগের দিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একটি পৃথক ট্রায়ালের পর ভ্যাকসিনটি বয়স্কদের প্রদানের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
গত ১১ আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন অনুমোদন দেয় রাশিয়া। দেশটির গ্যামালেয়া গবেষণা ইন্সটিটিউটের বানানো ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনের অনুমোদন নিয়ে তখন পশ্চিমের বিভিন্ন দেশসহ রাশিয়াতেও সমালোচনা তৈরি হয়। পর্যাপ্ত ট্রায়াল শেষ না করেই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সমালোচকরা।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ১৯ হাজার ৯৭২ জন এবং ৫৪ হাজার ৮০ জন মারা গেছেন। আর তাদের মধ্যে ২৪ লাখ ২৬ হাজার ৯৪ জন মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
-
২১ অক্টোবর, ২০২৫
-
১৫ ডিসেম্বর, ২০২৪
-
০৮ ডিসেম্বর, ২০২৪
-
১২ জুলাই, ২০২৪
-
২৩ অগাস্ট, ২০২৩
-
২১ জুন, ২০২৩
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’