করোনায় ডা. সায়েমের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ডা. শেখ মোহাম্মদ আবু সায়েম।
সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. সায়েম সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী।
৩৩তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়া ডা. সায়েম ময়মনসিংহ মেডিকেল কলেজে ডিএলও কোর্সে অধ্যয়নরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন ডা. সায়েম। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মারা যান তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর), বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।
ডা. সায়েমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬