নার্সিং কলেজ নীতিনির্ধারণী কমিটির সভা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি নার্সিং কলেজে বিএসসি ও এমএসসি ইন নার্সিং কোর্স পরিচালনা ও অনুমোদন সংক্রান্ত নীতিনির্ধারণী কমিটির চতুর্থ সভা স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ রোববার (২৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৮ ডিসেম্বর বেলা দুইটায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে বেসরকারি পর্যায়ে নার্সিং কলেজগুলোর বিএসসি ইন নার্সিং এবং এমএসসি ইন নার্সিং কোর্স পরিচালনা ও অনুমোদন সংক্রান্ত নীতিনির্ধারণী কমিটির চতুর্থ সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে স্থগিত হওয়া সভার সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৭ সেপ্টেম্বর, ২০২১