২৭ ডিসেম্বর, ২০২০ ০৩:৩৫ পিএম

জামালপুরে প্রাইভেট প্র্যাক্টিস ও অপারেশন কার্যক্রম বন্ধ

জামালপুরে প্রাইভেট প্র্যাক্টিস ও অপারেশন কার্যক্রম বন্ধ
বিএমএ’র লগো

মেডিভয়েস রিপোর্ট: জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় প্রাইভেট প্র্যাক্টিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জামালপুর শাখা। 

শনিবার (২৬ ডিসেম্বর) বিএমএ’র জামালপুর শাখার সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞাপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোগীর স্বজন কর্তৃক চিকিৎসককে মারধার ও পরবর্তিতে পুলিশ কর্তৃক চিকিৎসককে প্রহার ও টেনে হিচড়ে থানায় নিয়ে তাকে আটকে রাখার ঘটনার প্রতিবাদে জামালপুর জেলার সকল চিকিৎসক প্রাইভেট প্র্যাক্টিস বন্ধ রাখবেন। 

এছাড়া পরবর্তি ঘোষণা না দেয়া পর্যন্ত জামালপুর জেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অপারেশন কার্যক্রমও বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে। 

এর আগে ওই ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানায় বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. আ ম সেলিম রোজা ও মহাসচিব অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বে অবহেলা, চিকিৎসকদের উপর বেআইনি হামলা, নির্যাতন ও হামলাকারীদের আইনের আওয়তায় না আনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দায়িত্বরতদের দৃষ্টান্তমূলক শক্তির ব্যবস্থা করতে হবে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ঘটনার শাস্তির দাবি করে বলা হয়, অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় নিজেদের ও সহকর্মীদের নিরাপত্তায় চিকিৎসকরা রাজপথে নামতে বাধ্য হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে তাঁরা।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুতর আহত রোগী মৃত্যুবরণ করে। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে কর্তব্যরতদের উপর হামলা ও জরুরি বিভাগে ভাঙচুর চালায়। এতে বেশ কয়েকজন চিকিৎসক আহত হন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক লাঞ্ছনা
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক