২৬ ডিসেম্বর, ২০২০ ০৫:৫৩ পিএম

করোনার ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ

করোনার ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ
ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফাইজার বায়োএনটেকের উদ্ভাবিত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সৌদি আরবের যুবরাজ ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান।

শুক্রবার (২৫ ডিসেম্বর ) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানা গেছে, মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুসহ বিশ্বের কয়েক দেশের রাষ্ট্রপ্রধানদের মতো ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে বাদশাহর প্রচেষ্টার মাধ্যমে যে সফলতা আমরা পেয়েছি, সেটা ভিশন ২০৩০ এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জনগণের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে এই টিকা আনা হয়েছে। আন্তর্জাতিকভাবে অনুমোদিত টিকা দেশের জনগণের জন্য আনতে সরকার কাজ করছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬১ হাজার ৯০৩ জন এবং ছয় হাজার ১৬৮ মারা গেছেন। আর তাদের মধ্যে তিন লাখ ৫২ হাজার ৮১৫ জন মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও