আরও ৫১২ চিকিৎসকের পদোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত ৫১২ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে তাদেরকে এ পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগ থেকে ছয়টি বিষয়ের জন্য মোট ৫১২ জন মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
তিনি জানান, স্বাস্থ্যসেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের ছয়টি বিষয়ের মোট ৫১২ জন মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতি পাওয়া চিকিৎসকদের [email protected] ইমেইল ঠিকানায় যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
এ বিষয় একটি প্রজ্ঞাপনও জারি হয়েছে। খুব শিগগিরই তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম।
এর আগে গত ১৪ ডিসেম্বর ২১টি বিষয়ে আরও ৪৩৮ জন চিকিৎসক মেডিকেল অফিসারকে ৬ষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছিলো।
-
২৩ জুলাই, ২০২৬
-
২৫ ডিসেম্বর, ২০২৫
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
১৯ নভেম্বর, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৩
-
০২ ডিসেম্বর, ২০২৩
-
০১ ডিসেম্বর, ২০২৩