নতুন করে আরও ৬ কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ
মেডিভয়েস রিপোর্ট: আগামী বছরের মে ও জুন মাসের মধ্যে দেশে অক্সফোর্ড করোনা ভ্যাকসিনের আরও ছয় কোটি ডোজ আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী মে থেকে জুন মাস পর্যন্ত দেশে সাড়ে চার কোটি মানুষের জন্য টিকা আসবে। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেড় কোটি মানুষের জন্য তিন কোটি টিকা আসবে। পরে আরও ৬ কোটি ডোজ টিকা আসবে। যার মাধ্যমে প্রায় সাড়ে চার কোটি মানুষ বা দেশের মোট জনসংখ্যার ২০ ভাগকে টিকা দেওয়া যাবে।’
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী আশা করছেন আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশ অক্সফোর্ডের ভ্যাকসিন পেয়ে যাবে। এ জন্য সরকার গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। ভ্যাকসিন দেওয়ার জন্য যেসব জিনিস ব্যবহার করা হবে, সেগুলো কিভাবে ডিসপোজাল করা হবে, সেই বিষয়ক ট্রেনিংও দেওয়া হচ্ছে। এছাড়া বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করে টিকা দেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।
এ সময় মর্ডানা ও ফাইজার টিকার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মর্ডানা এবং ফাইজা দুই ভ্যাকসিনের বিষয়েই আলোচনা হয়েছে। দুটিকেই শীতল পরিবেশে রাখতে হয়। ফাইজার টিকা মাইনাস ২৫ ডিগ্রি এবং অপরটিকে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করতে হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে কুড়িগ্রাম জেলায় ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’ করার জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া একাদশ জাতীয় সংসদের আসন্ন নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস নীতিমালাও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১