মার্কিন নাগরিকদের দেহে করোনার টিকা প্রয়োগ সোমবার
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফাইজার ও বায়োএনটেকের তৈরি প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে সোমবার (১৪ ডিসেম্বর)। দেশটির বিশেষজ্ঞরা কোভিড-১৯ ভ্যাকসিন জরুরিভিত্তিতে অনুমোদন দেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
টিকা সরবরাহে নিযুক্ত কর্মকর্তা জেন গুসটেভ পেরনার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি টিকা প্রদানের লক্ষ্যে সব অঙ্গরাজ্যে প্রথম দফায় ৩০ কোটি ডোজ টিকা পাঠানো হচ্ছে।
ফাইজারের এ করোনার টিকা ৯৫ ভাগ কার্যকর প্রমাণ পায় মার্কিন বিশেষজ্ঞরা। এর পর দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জরুরিভিত্তিতে করোনা আক্রান্ত নাগরিকদের মধ্যে এ টিকা প্রয়োগের অনুমোদন দেয়।
অনুমোদন সংক্রান্ত এএফডিএর সভায় স্বাধীন বিশেষজ্ঞরা ১৬ বছর বয়সের ঊর্ধ্বে মানুষের স্বাস্থ্য রক্ষায় দুই ডোজ ভ্যাকসিন প্রদানের জরুরি অনুমোদন দেয়। এর পক্ষে ১৭ ভোট এবং বিপক্ষে চার ভোট পড়ে। এ ব্যাপারে একজন ভোটদানে বিরত থাকেন।
ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শনিবার দেশটিতে তিন হাজার ৩০৯ জন করোনার রোগী মারা গেছেন, যা একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু।
এদিকে উত্তর গোলার্ধের দেশগুলোতে শীতকালে মহামারীর সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রিটেন এ সপ্তাহে প্রথম পশ্চিমা দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে কানাডা, বাহরাইন ও সৌদি আরবও।
-
০৫ জুন, ২০২১
-
০৩ মার্চ, ২০২১
-
০৩ মার্চ, ২০২১
-
১৮ জানুয়ারী, ২০২১
-
১৪ জানুয়ারী, ২০২১
-
০৪ জানুয়ারী, ২০২১
ভারত বন্ধু রাষ্ট্র
চুক্তি অনুযায়ী সময় মতো ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
-
১৩ ডিসেম্বর, ২০২০
-
০৮ নভেম্বর, ২০২০
-
২১ অক্টোবর, ২০২০
করোনার ভ্যাকসিন
চীনের ৪ কোটি ৬০ লাখ ডোজ কিনবে ব্রাজিল
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা