১২ ডিসেম্বর, ২০২০ ০৮:০১ পিএম

ভালো চিকিৎসা না পেলে বিদেশমুখিতায় দরিদ্র হবে মানুষ: স্বাস্থ্য সচিব

ভালো চিকিৎসা না পেলে বিদেশমুখিতায় দরিদ্র হবে মানুষ: স্বাস্থ্য সচিব

মেডিভয়েস রিপোর্ট: নিজের পকেট থেকে স্বাস্থ্যসেবায় খরচ করার (আউট অব পকেট এক্সপেন্ডিচার) কারণে দেশে বছরে ৫০ লাখ মানুষ দরিদ্র হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা সচিব আব্দুল মান্নান।

সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবস-২০২০ উপলক্ষে আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অথনীতি ইউনিটের সেমিনারে এ কথা বলেন তিনি।

এক পরিসংখ্যানের তথ্য তুলে ধরে স্বাস্থ্য সচিব বলেন, ‘এসব মানুষের মধ্যে ৬০ ভাগ মানুষ ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক গিয়ে চিকিৎসা নিতে দরিদ্র হয়ে যাচ্ছে। কেন মানুষকে চিকিৎসা নিতে বিদেশমুখী হতে হয় সেটি নিয়ে আমাদের ভাবতে হবে ও করণীয় ঠিক করতে হবে।’

এ সময় দেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘দেশে ৬১০টি সরকারি হাসপাতাল আছে, ৯০ হাজারেরও বেশি চিকিৎসক রয়েছেন, প্রয়োজনে আরও লোকবল বাড়ানো হবে। কিন্তু চিকিৎসা করতে গিয়ে মানুষ যেন দরিদ্র হয়ে না পড়ে সে ব্যাপারে আরও কাজ করতে হবে। চিকিৎসার জন্য ভালো সেবা নিশ্চিত করা না গেলে মানুষ বিদেশে যাবে এবং চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দরিদ্র হয়ে যাবে। এটি হতে দেওয়া যাবে না।’

স্বাস্থ্যখাতের উন্নয়নে ৪৯টি প্রজেক্টের কাজ চলমান আছে জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, এগুলোতে মানুষের চিকিৎসা দিয়ে বিদেশমুখিতা কমাতে যথোপযুক্ত উদ্যোগ নেওয়া হবে। 

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। এতে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডা. ভুপিন্দ্র আওলাখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত