১০ ডিসেম্বর, ২০২০ ০৭:৪৩ পিএম

করোনায় ডা. সাইদুল ইসলামের মৃত্যু

করোনায় ডা. সাইদুল ইসলামের মৃত্যু
ডা. সাইদুল ইসলাম

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর বিশিষ্ট সনোলজিস্টস ডা. সাইদুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৯ ডিসেম্বর) ভোর চারটায় রাজশাহী মেডিকেল কলেজ (রমেকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. সাইদুল ইসলাম রমেকের ব্যাচ-১৪ এর সাবেক শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন সনোলজিস্ট হিসেবে রাজশাহীতে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান সন্ততি, পরিবার-পরিজন, বন্ধুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা ডা. সাইদুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক স্নতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ডা. সাইদুল ইসলামের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক