০৬ ডিসেম্বর, ২০২০ ০৫:১৫ পিএম

২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩১ জনের

২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩১ জনের
প্রতিকি ছবি

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৮৩৮ জনে দাঁড়াল। আজ রোববার (৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে প্রাণ হারানো ৩১ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ৭ জন। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১১২টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছেন দুই হাজার ৫৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৬ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত ছয় হাজার ৮৩৮ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ২৩১ (৭৬ দশমিক ৫০ শতাংশ) ও নারী এক হাজার ৬০৭ জন (২৩ দশমিক শূন্য ৫০ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে ত্রি‌শোর্ধ্ব একজন,  চ‌ল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চা‌শোর্ধ্ব চারজন এবং ষা‌টোর্ধ্ব ২১ জন। ২৪ ঘণ্টা মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে একজন, খুলনা একজন, বরিশাল দুজন, রংপুর দুজন, সি‌লেট বিভা‌গের দুজন এবং ময়মনসিংহ বিভাগের দুজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আট মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

  ঘটনা প্রবাহ : করোনভাইরাস
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক