০৩ ডিসেম্বর, ২০২০ ০৪:৩৮ পিএম

মৃত্যুর মিছিলে আরও ৩৫ জন, শনাক্ত ২৩১৬

মৃত্যুর মিছিলে আরও ৩৫ জন, শনাক্ত ২৩১৬

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৪৮ জনে। এ সময় আরও দুই হাজার ৩১৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৮টি করোনা পরীক্ষাগারে ১৬ হাজার ৮৩৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৬ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ২০ হাজার ৯৮১টি। পরীক্ষায় আরও দুই হাজার ৩১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৭১ হাজার ৭৩৯ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৩৫ জনের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১২ জন। তাঁদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট মৃত ৬ হাজার ৭৪৮ জনের মধ্যে পুরুষ ৫ হাজার ১৬৪ (৭৬ দশমিক ৫৩ ভাগ) ও নারী এক হাজার ৫৮৪ জন (২৩ দশমিক শূন্য ৪৭ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫৯৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮৮ হাজার ৩৭৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭৮ ভাগ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ ভাগ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৮২ দশমিক ৩৩ ভাগ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২৩ জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রংপুরে ৩ জন এবং রাজশাহী বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ কোটি ৪৫ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১৪ লাখ ৯৪ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪ কোটি ১৫ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক