একদিনে আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৮৮
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০৯ জনে। এ সময় আরও দুই হাজার ১৫৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৮টি করোনা পরীক্ষাগারে ১৩ হাজার ৮৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ১৩ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৫৭ হাজার ৩২৯টি। পরীক্ষায় আরও এক হাজার ৭৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৬২ হাজার ৪০৭ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ২৯ জনের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ৬ জন। তাঁদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০৯ জনেরমধ্যে পুরুষ ৫ হাজার ৭৫ জন (৭৬ দশমিক ৭৯ ভাগ) ও নারী এক হাজার ৫৩৪ জন(২৩ দশমিক শূন্য ২১ ভাগ)।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৮৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭৮ হাজার ১৭২ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক শূন্য ০২ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৭ ভাগ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৮১ দশমিক ৭৮ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ ভাগ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যেচল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন রয়েছেন। এছাড়া বিভাগ ভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রামের ২, রংপুর বিভাগের ২ জন এবং রাজশাহী ও খুলনায় একজন করে রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ কোটি ২৩ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১৪ লাখ ৫৩ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩ কোটি ৯৮ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪