২৪ নভেম্বর, ২০২০ ০৯:২৮ পিএম

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৮৬ চিকিৎসক

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৮৬ চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ৮৬ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের মধ্যে ৮৩ জন ক্যাডার এবং ৩ জন নন-ক্যাডার কর্মকর্তা রয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ অধিশাখার সিনিয়র সহকারী পরিচালক সারমিন সুলতানা স্বাক্ষরিত দুইটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিজ্ঞাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত বর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে টাকা ৫০,০০০-৭১,২০০/- বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের তাঁদের যোগদানপত্র [email protected] ইমেইলে প্রেরণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিব, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের পদোন্নতি
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক