করোনায় আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ২৪১৯
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৪১৬ জন। আজ সোমবার (২৩ নভেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাণ হারানো ২৮ জনের মধ্যে পুরুষ ২১ ও নারী সাতজন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ সময়ে রাজধানীসহ ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ২৪০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়ালো ২৬ লাখ ৬৫ হাজার ১৩১টি।
এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৪১৯ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা চার লাখ ৪৯ হাজার ৭৬০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৮৩ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৪ হাজার ৪১১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ।
রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮১ দশমিক শূন্য ৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৯৩০ জন (৭৬ দশমিক ৮৪ শতাংশ) ও নারী এক হাজার ৪৮৬ জন (২৩ দশমিক শূন্য ১৬ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম চারজন, রাজশাহী দুইজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪