১৮ নভেম্বর, ২০২০ ০৪:৩৯ পিএম

সরকারি চিকিৎসকরা অফিস সময়ে বেসরকারি হাসপাতালে থাকতে পারবেন না

সরকারি চিকিৎসকরা অফিস সময়ে বেসরকারি হাসপাতালে থাকতে পারবেন না

মেডিভয়েস রিপোর্ট: অফিস সময়ে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।  

সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তগুলি নেয়া হয়-

১. অফিস সময়ে সরকারি হাসপাতালের কোন চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবে না।  কোনো কারণে কর্মরত অবস্থায় থাকলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের অবগত করতে হবে।

২. হাসপাতাল/ ডায়াগনস্টিক সেন্টার/ ল্যাব/ ক্লিনিকগুলিতে লাইসেন্স নিবন্ধন নম্বর স্পস্টভাবে উল্লেখ থাকতে হবে।

৩. টাস্কফোর্স কর্তৃক সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও  ক্লিনিক পরিদর্শন/ অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।

৪. ১৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব শিব্বির ওসমানী, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ফরিদ হোসেন মিঞা, যুগ্মসচিব সালমা তানজিয়া, যুগ্মসচিব সায়লা ফারজানাসহ অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক