১৮ নভেম্বর, ২০২০ ০৭:৪২ পিএম
ডা. আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার

টানা দুই দিন কর্মবিরতি শেষে আগামীকাল নতুন ঘোষণা

টানা দুই দিন কর্মবিরতি শেষে আগামীকাল নতুন ঘোষণা
গতকালের ছবি

মেডিভয়েস রিপোর্ট: এএসপি আনিসুল করিম হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্টার ডা. আব্দুল্লাহ আল মামুনকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার পর্যন্ত টানা দুই দিন স্বাস্থ্য সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞগণ। এরপর আবারও নতুন প্রতিবাদ কর্মসূচীর ডাক দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী।

বুধবার তিনি মেডিভয়েসকে বলেন, আমরা এখন পর্যন্ত আগের সিদ্ধান্তে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার দুই দিন প্রাইভেট চেম্বার ও অনলাইন স্বাস্থ্য সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছি। এরপর নতুন সিদ্ধান্ত নেয়া হবে। ডা. আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর সদস্য। আমরা ইতোমধ্যে তার গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছি এবং ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীরাও এ বিষয়ে ক্ষোভ জানিয়েছেন। কেননা ডা. আব্দুল্লাহ আল মামুন সবার কাছে প্রিয় ছিলেন।

অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, একজন সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের পূর্বে যে নিয়ম মানা দরকার আইনশৃঙ্খলা বাহিনী সেটি করেনি। পুরোপুরি নিয়ম বহির্ভুতভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক। আইনি সহায়তার মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করবো যাতে করে তাকে দ্রুত মুক্ত করা যায়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ডা. তাজুল ইসলাম বলেন, ওই হত্যাকাণ্ডের সাথে ডা. আব্দুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা আছে কি না তার সঠিক কোনও প্রমাণ প্রশাসন দিতে পারেনি। তাছাড়া একজন সরকারি কর্মকর্তাকে নিয়ম বহির্ভুতভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি এবং একই সাথে এর সুষ্টু তদন্ত প্রত্যাশা করছি।

এছাড়া বিএপির সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতারের প্রতিবাদ জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, মানসিকভাবে অসুস্থ্য এএসপি আনিসুল করিমের নিকটাত্মীয় বোন ও ভগ্নিপতি নিজেরাও চিকিৎসক। তারা সরকারি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসার পরিবর্তে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে আগ্রহী ছিলেন। ফলে তারা স্বেচ্ছায় তাকে মাইন্ড এইড ক্লিনিকে নিয়ে যান। এরপর তার মৃত্যু হয়। অত্যান্ত পরিতাপের বিষয় যে এএসপি আনিসুল করিম হত্যাকাণ্ডের সময় অনুপস্থিত একজন চিকিৎসক কি করে হত্যা মামলার আসামী হতে পারেন? ঘঠনার সুষ্ঠু তদান্তের মাধ্যমে প্রকৃত দোষিদের শাস্তি নিশ্চিত করা হবে বলে আশাবাদি সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডা. আব্দুল্লাহ আল মামুনকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিভাগীয় তদন্ত ব্যতিরেকে গ্রেফতার সকল চিকিৎসকদের প্রতি চরম অবমাননাকর, যা মোটেও কাম্য নয়। ডা. আব্দুল্লাহ আল মামুনকে অনতিবিলম্বে মুক্তির দাবি জানায় সংগঠনটি। 

  ঘটনা প্রবাহ : মাইন্ড এইড হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক