১৩ নভেম্বর, ২০২০ ০৫:৩৩ পিএম

সস্ত্রীক করোনায় আক্রান্ত হুইপ আল মাহমুদ স্বপন

সস্ত্রীক করোনায় আক্রান্ত হুইপ আল মাহমুদ স্বপন

মেডিভয়েস রিপোর্ট: সস্ত্রীক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ (আক্কেলপুর-আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বৃহস্পতিবার রাতে করোনার পরীক্ষার ফলাফেলে তাঁর দেহে করোনা শনাক্ত হয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংসদের ব্যক্তিগত সহকারী এবিএম ইমরুল হাসান সৈকত জানান, করোনার উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করা হলে গত ৫ নভেম্বর তার স্ত্রী মেহবুবা আলমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ অবস্থায় তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন।  গতকাল থেকে কিছুটা অসুস্থ বোধ করা ও দেহে জ্বর থাকায় করোনা পরীক্ষা করার জন্য সকালেই নমুনা জমা দেন। এরপর রাতে করোনা পজিটিভ রিপোর্টে তারও পজেটিভ আসে।

তাঁরা দুইজনই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে হুইপ দম্পতির  দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক