০৮ নভেম্বর, ২০২০ ০৫:২৩ পিএম

সকল মেডিকেলের হোস্টেল খুলে দেওয়ার নির্দেশ

সকল মেডিকেলের হোস্টেল খুলে দেওয়ার নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের হোস্টেল খুলে দেওয়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ রোববার (৮ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এমবিবিএস/বিডিএস কোর্সের ১ম, ২য়, ৩য় এবং চূড়ান্ত (শেষ) প্রফেশনাল পরীক্ষা গ্রহণের লক্ষ্যে স্বাস্থ্যবিধির সকল শর্ত অনুসরণপূর্বক ছাত্র-ছাত্রীদের হোস্টেল খোলার জনা নির্দেশক্রম অনুমতি প্রদান করা হলো। একইসঙ্গে বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), মেডিসিন অনুষদের ডিন ও সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

এদিকে আজ রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

তিনি বলেন, ‘আমরা বলেছি, হোস্টেল খুলে দেওয়ার জন্য। পরীক্ষা যদি নেওয়া হয়, তাহলে হোস্টেল খুলে দেওয়া যেতে পারে। এ ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। করোনা পরিস্থিতির আলোকে সংশ্লিষ্ট অধ্যক্ষ স্বাস্থ্য বিধি মেনে তা করবেন।’

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক