করোনা থেকে সুরক্ষায় শীতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শীতে করোনার প্রকোপ বাড়ে। তাই সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ শনিবার (৭ নভেম্বর) ‘৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০’ উদযাপন এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘সামনে শীত আসছে। এ সময় করোনার প্রকোপ কিছুটা বাড়ে, সেখান থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’
সমবায় সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধানে জাতির পিতা সমবায়ের কথা বলেছেন। বহুমাত্রিক সমবায়ের কথা বলেছেন। একা খাবো-এ মানসিকতা পরিহার করে নিজে খাবো সবাইকে নিয়ে খাবো এ মানসিকতা নিয়ে আপনারা কাজ করুন।’
তিনি বলেন, ‘দেশব্যাপী বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুলতে পারলে দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল হবে। কাজেই সমবায়ে যারা আছেন, প্রত্যেকে আপনারা সেভাবে কাজ করে যাবেন। বাংলাদেশকে যেন আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারি। এখানে আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে।’
সমবায়ে নারীদের এগিয়ে আসার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নারীদের আরও এগিয়ে আসা উচিত বলে মনে করি। সমাজের অর্ধেকই তো নারী। নারীরা যদি এগিয়ে আসে তাহলে দুর্নীতি একটু কমবে। কাজ বেশি হবে। প্রতিটি পরিবার উপকৃত হবে।’
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪