০৫ নভেম্বর, ২০২০ ১০:০১ পিএম

রেসিডেন্সি ফেজ ‘এ’ ও ফেজ ‘বি’ ফাইনাল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

রেসিডেন্সি ফেজ ‘এ’ ও ফেজ ‘বি’ ফাইনাল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর রেসিডেন্সি কোর্সে জুলাই ২০ ও জানুয়ারি ২১ এর ফেজ ‘এ’ ও ফেজ ‘বি’র ফাইনাল পরীক্ষার জন্য অনলাইন আবেদনের নোটিস প্রকাশিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার দাস স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, জুলাই ২০ এবং জানুয়ারি ২১ চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে অনলাইন আবেদন ফরম পূরণে পূর্বে সকল প্রার্থীকে ই-রেজিস্ট্রেশন করতে হবে।

শুধুমাত্র পরীক্ষা অংশ নিতে উপযোগী প্রার্থীরাই নিজস্ব ই-রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন আবেদনপত্র পূরণের সুযোগ পাবেন। 

পরীক্ষার নির্ধারিত ফ্রি প্রদানের পর একজন রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) অনলাইন আবেদন পাবেন। 

ফি প্রদানের নিয়ম

প্রার্থীকে পূবালী ব্যাংকের অনলাইন শাখায় SB AC No: 0947101149690 ‘BSMMU Admission, Course Examination & Misc, Fund পরীক্ষার ফি প্রদান করতে হবে।

ফি’র পরিমাণ

১. এমডি/এমএস ফেজ-‘এ’ পরীক্ষার ফি ১০,২৫০ টাকা, 
২. এমডি/এমএস ফেজ-‘বি’ পরীক্ষার ফি ১১,৪৫০ টাকা এবং 
৩. অনিয়মিত রেসিডেন্টদের রিটেনশন ফি ৫০০ টাকা। 

কাদের পরীক্ষা কখন

মেডিসিন, সার্জারি, ডেন্টিস্ট্রি ও পেডিয়াট্রিক বিভাগের লিখিত পরীক্ষা আগামী ১৭, ১৮ ও ২০ জানুয়ারি  এবং এসসিএ, ক্লিনিক্যাল ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।

বেসিক সায়েন্স প্যারা ক্লিনিক্যাল সায়েন্সের লিখিত পরীক্ষা আগামী ২৩-২৮ জানুয়ারি এবং এসসিএ, ক্লিনিক্যাল ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে।

আর বেসিক সায়েন্স এবং প্যারা ক্লিনিক্যাল সায়েন্স বিভাগের এমডি/এমএস থিসিস ভিত্তিক মৌখিক পরীক্ষার থিসিস জমা দেওয়ার শেষ দিন আগামী ৩১ জানুয়ারি এবং থিসিস পরীক্ষা সম্পন্ন করার শেষ দিন ২৮ ফেব্রয়ারি।  

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত