২৬ অক্টোবর, ২০২০ ০১:১১ পিএম

অধ্যাপক ডা. মো. তাহিরের মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক

অধ্যাপক ডা. মো. তাহিরের মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. তাহিরের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

সোমবার (২৬ অক্টোবর) বিএসএমএমইউয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।

শোকবার্তায় ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. তাহিরের মৃত্যুতে বিএসএমএমইউ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বিএসএমএমইউয়ের শিক্ষা গবেষণায় অধ্যাপক ডা. মো. তাহিরের ভূমিকা অনস্বীকার্য। তাঁর এই ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে।’

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ডা. মো. তাহিরের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁর লাশ সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।  সোমবার বাদ এশা তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।  

অধ্যাপক ডা. মো. তাহির পেশাগত জীবনে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। অলঙ্কৃত করেছেন ইংল্যান্ডের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস এর কান্ট্রি এডভাইজারের পদ। এছাড়াও বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যন্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন দেশের কিংবদন্তি এ চিকিৎসক। 

মেডিভয়েসের কাছে স্যারের অবস্থান পিতৃতুল্য। আন্তরিক দিক-নির্দেশনা ও গভীর মমতা দিয়ে সিক্ত করেছেন মেডিভয়েসের চলার পথ।

  ঘটনা প্রবাহ : মেডিভয়েসের প্রধান উপদেষ্টার মৃত্যুতে চিকিৎসক সমাজে শোকের ছায়া
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক