২৫ অক্টোবর, ২০২০ ০৩:১৬ পিএম

সিংড়ায় মেডিকেল কলেজ করা হবে: আইসিটি প্রতিমন্ত্রী

সিংড়ায় মেডিকেল কলেজ করা হবে: আইসিটি প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নাটোরের সিংড়ায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৫ অক্টোবর) জুম অনলাইন অ্যাপসের মাধ্যমে সিংড়া উপজেলার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়ায় হাইটেক পার্কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দিয়েছেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এ সিংড়ার মাটিতে একটি মেডিকেল কলেজ স্থাপন করে আমরা একটি উন্নত আধুনিক সিংড়া গড়ে তুলবো।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরিন বানু, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নবীর উদ্দিন, মাওলানা আলী আকবর প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক