জার্মানিতে করোনা সংক্রমণে রেকর্ড
মেডিভয়েস ডেস্ক: করোনা প্রতিরোধের প্রথম পর্বে জার্মানিকে মডেল হিসেবে দেখা হলেও বর্তমানে দেশটিতে সংক্রমণের হার রেকর্ড সংখ্যক। বুধবার জার্মানিতে একদিনেই শনাক্ত হয়েছে ১১ হাজার ২০০। প্রথম পর্বেও এত পরিমাণ সংক্রমণ এক দিনে ঘটেনি জার্মানিতে। গত শনিবারও জার্মানিতে একদিনে সাত হাজার ৮০০ ব্যক্তির দেশে করোনায় আক্রান্ত হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যে সেই রেকর্ডও ভাঙল।
করোনার দ্বিতীয় ঢেউ আরো ভয়াবহ হবে বলে আগেই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শীতের শুরুতেই তা টের পেতে শুরু করেছে ইউরোপ। বিভিন্ন দেশে নতুন করে লকডাউন এবং কড়াকড়ি শুরু করা হয়েছে। জার্মানিতেও বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে।
রবার্ট কখ ইনস্টিটিউটের প্রধান লোথার উইয়েলার জানিয়েছেন, এই মুহূর্তে জার্মানিতে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৫১ জন আক্রান্ত। সংখ্যাটি যখন ৫০ ছিল, তখন থেকেই দেশের সর্বত্র নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। তবে লোথারের বক্তব্য, অফিস কিংবা গণপরিবহন থেকে সে ভাবে সংক্রমণ ছড়াচ্ছে না। সংক্রমণ বাড়ছে মূলত প্রাইভেট পার্টি, বিয়ের অনুষ্ঠান এবং চার্চ সার্ভিসে। ফলে কী ভাবে এই বিষয়গুলির উপর কড়াকড়ি জারি করা যায়, তা নিয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
জার্মান স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের জনসংখ্যার তুলনায় পর্যাপ্ত আইসিইউ বেড রয়েছে। কেউ অসুস্থ হলেই তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। ফলে আতঙ্কিত করার কারণ নেই।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক