০৭ অক্টোবর, ২০২০ ০১:৩১ পিএম

‘এ বছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা, মূল্যায়ন হবে ভিন্নভাবে’

‘এ বছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা, মূল্যায়ন হবে ভিন্নভাবে’

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসির ফলাফল মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ সংক্রান্ত এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এ অবস্থায় জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসির ফলাফল মূল্যায়ণ করে ফলাফল আগামী ডিসেম্বেরে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন ছাত্রী সম্ভব নয়। এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবল নেই।

শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মাসে এই পরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়েই মূলত আলোচনা চলছিল। এর মধ্যেই শিক্ষামন্ত্রী জানালেন এ কথা।

প্রসঙ্গত, এ বছরের এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। তবে বৈশ্বিক মাহমারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় স্থগিত করা হয় পরীক্ষাটি। গত ১৭ মার্চ থেকে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক