০৫ অক্টোবর, ২০২০ ০৪:৪৭ পিএম

করোনায় আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪২

করোনায় আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪২

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৫ জনে। এ সময় আরও এক হাজার ৪৪২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৯টি করোনা পরীক্ষাগারে ১১ হাজার ৮০৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৭৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে । এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১ হাজার ৪৩১টি। পরীক্ষায় আরও এক হাজার ৪৪২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭০ হাজার ১৩২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ২৭ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১০ জন। তাদের মধ্যে ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং দুইজন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১৫৫ জন (৭৭ দশমিক ৩০ ভাগ) ও নারী এক হাজার ২২০ জন (২২ দশমিক ৭০ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫২৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৩ হাজার ১৮২ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ২৫ ভাগ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৪৯ ভাগ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার শতকরা ৭৬ দশমিক ৫১ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।

বিজ্ঞপ্তিতে মৃতুদের বয়স ভিত্তিক তথ্য তুলে ধরে বলা হয়,  ২৭ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন। এছাড়া বিভাগ ভিত্তিক বিশ্লেষণে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন এবং বরিশাল একজন রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫২ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১০ লাখ ৩৭ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২ কোটি ৪৫ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক