০৩ অক্টোবর, ২০২০ ০৩:৪১ পিএম

করোনায় আরও ২০ জনের প্রাণহানি, শনাক্ত ১১৮২

করোনায় আরও ২০ জনের প্রাণহানি, শনাক্ত ১১৮২

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৩২৫ জনে। আজ শ‌নিবার (৩ অ‌ক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী পাঁচজন। এর মধ্যে হাসপাতালে ১৭ জন ও বা‌ড়ি‌তে তিনজনের মৃত্যু হয়। 

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ৯ হাজার ৩১২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ৯ হাজার ৫৫৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৮২জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৪২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮০ হাজার ৬৯ জনে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত