৩০ সেপ্টেম্বর, ২০২০ ০২:৩১ পিএম

লাইফ সাপোর্টে সাংসদ আবুল হাসনাত, করোনা নেগেটিভ

লাইফ সাপোর্টে সাংসদ আবুল হাসনাত, করোনা নেগেটিভ

মেডিভয়েস রিপোর্ট: শ্বাসকষ্টসহ প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ থাকায় বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে, তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) আবুল হাসানাত আবদুল্লাহর ক‌রোনা রি‌পোর্ট দেওয়া হয়।

চিকিৎসায় নিয়োজিত এক চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পর জরুরি বিভাগ থেকে প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় হাসানাত আবদুল্লাহকে। কিন্তু ইসিজির রিপোর্টে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে সমস্যা ধরা পড়লে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। এরপর তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৭০ এ নেমে আসায় এবং পিএইচ ৭ থাকায় দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে। স্কয়ার হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, হাসানাত আবদুল্লাহর রক্তচাপ খুবই কম। হৃদযন্ত্রের অবস্থা তেমন একটা সু‌বিধার নয়। তাঁর অবস্থা গুরুতর হওয়ার কারণেই তাঁকে স্কয়ার  হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এর পর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, রাত ৯টা নাগাদ আবুল হাসানাত আবদুল্লাহ বাসায় শ্বাসকষ্ট অনুভব করেন। একপর্যায়ে তাঁর অক্সিজেন লেভেল ৩৩-এ নেমে আসে। হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর তাঁর অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়। তাঁর ফুসফুসে কফ জমেছে বলে সন্দেহ করা হচ্ছে।আইসিইউ-তে তাঁর কাছে আছেন একমাত্র মেয়ে কান্তা আব্দুল্লাহ।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক