দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ বা সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। তবে তা মোকাবেলায় দেশের স্বাস্থ্য বিভাগ, চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও মানুষ জীবন ও জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হচ্ছে। এক্ষেত্রে জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় দেশে করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। তবে তা মোকাবেলায় চিকিৎসক- নার্সসহ স্বাস্থ্যবিভাগ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন জাহিদ মালেক।
জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও গণমাধ্যমকে সচেতনতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জনিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। এসব অনুষ্ঠানে জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪