পুনরায় ট্রায়াল শুরু হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনের
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে বহুল আলোচিত ও নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত অক্সফোর্ডের ভ্যাকসিন। সম্প্রতি বৃহৎ পরিসরে মানবদেহে পরীক্ষা চালিয়ে কার্যকারিতা যাচাইয়ের সময় ভ্যাকসিন গ্রহণকারীদের একজন অসুস্থ হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় পরীক্ষা কার্যক্রম। তবে পুনরায় এ পরীক্ষা চালু করেতে যাচ্ছে ভ্যাকসিন উৎপাদনকারী ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে।
অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষা চলাকালীন ৬ সেপ্টেম্বর ব্রিটেনে একজন অসুস্থ হয়ে পড়ায় সুরক্ষার কথা ভেবে বিশ্বব্যাপী ভ্যাকসিনটির ট্রায়াল স্থগিত করা হয়। এরপর সংশ্লিষ্ট দেশীয়-আন্তর্জাতিক কর্তৃপক্ষকে তথ্যগুলো দেওয়া হয়। তারা সেসব পর্যালোচনা করে ফের পরীক্ষা শুরুর সবুজ সংকেত দিয়েছে। ফলে ব্রিটেনে খুব শিগগিরই ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে তারা।
এ বিষয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দেওয়া তথ্য পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিটেনের মেডিসেন হেলথ রেগুলেটরি অথরিটিকে (এমএইচআরএ) জানায় যে, এটা নিরাপদ এবং যুক্তরাজ্যে ফের ট্রায়াল শুরু করা যায়।
করোনার ভয়ানক থাবা থেকে বাঁচতে ভ্যাকসিনের বিকল্প নেই। বেশ কিছু দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ভ্যাকসিন নিয়ে কাজ করলেও অক্সফোর্ডের ভ্যাকসিন সবচেয়ে বেশি আলোচনায় ও নির্ভরযোগ্য বলে বিবেচিত হচ্ছে।
মানবদেহে প্রয়োগ করে ভ্যাকসিনটির কার্যকারিতা যাচাই সংক্রান্ত ওই গবেষণায় এক রোগীর দেহে ট্রান্সভার্স মেলাইটিস নামক বিরল মেরুদণ্ডের প্রদাহজনিত রোগ সম্পর্কিত স্নায়বিক লক্ষণ দেখা দিলে সারাবিশ্বে ট্রায়াল স্থগিত হয়। তবে তারা এ রোগ সম্পর্কে কোন বিস্তারিত তথ্য জানায়নি।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’