করোনা সংকট থেকে আমরা দ্রুতই মুক্তি পাবো: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের এই সংকট থেকে দেশ ও জাতি খুব দ্রুতই মুক্তি লাভ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে অনলাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংকট মোকাবেলায় স্বাস্থ্যকর্মীসহ অন্যান্য সেবাকর্মীদের পাশাপাশি দেশের সচেতন নাগরিক, অনলাইন, অফলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া এবং সকল সামাজিক মাধ্যমসমূহ সোচ্চার ও প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন। মানুষ এখন বুঝতে শিখেছে কিভাবে চলতে হবে। ইনশাআল্লাহ এই সংকটকাল থেকে আমরা দ্রুতই মুক্তি লাভ করতে সক্ষম হবো।’
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৭ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা নয় লাখ ২০ হাজারের অধিক। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪