০৮ সেপ্টেম্বর, ২০২০ ০১:০৯ পিএম

ঠান্ডা-জ্বরে ফারুকের অবস্থা আশঙ্কাজনক, সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি

ঠান্ডা-জ্বরে ফারুকের অবস্থা আশঙ্কাজনক, সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি

মেডিভয়েস রিপোর্ট: ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়ে নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ অবস্থায় উন্নত চিকিৎসায় তাঁকে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক এবাদুরের তত্ত্বাবধানে ফারুকের চিকিৎসা চলছে। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক লাইয়ের সঙ্গে যোগাযোগ করছেন। আগামীকাল ৯ সেপ্টেম্বর অভিনেতা ফারুকের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে অ্যাপোলো হাসপাতালে বোর্ড মিটিং হবে বলেও জানা গেল।

ফারহানা ফারুক বলেন, ‘দ্রুতই তাকে বিদেশে নিয়ে যাবার কথা ভাবছি আমরা। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জটিলতা আছে। এসব মোকাবিলা করে উনাকে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা করা হবে।’

তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। জ্বর সারছে না। দুশ্চিন্তা বাড়ছে।’

চিকিৎসকরা বলছেন, ফারুকের রক্তে সংক্রমণের জটিলতা দেখা দিয়েছে। যা থেকে খারাপ কিছু হতে পারে। সেজন্য দ্রুত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

জানা গেছে, অনেক দিন ধরেই ঠান্ডা-জ্বরে আক্রান্ত ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ভাবা হচ্ছিলো তিন করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু বেশ কয়েক দফায় করোনা টেস্ট করা হলে সেখানে রেজাল্ট নেগেটিভ এসেছে। তখন বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট হাসপাতাল থেকে বাসায় যান তিনি।

এরপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ৩১ আগস্ট তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আবারও তার করোনার নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। কিন্তু জ্বর না সাড়ায় দুশ্চিন্তা বাড়ছে এই অভিনেতাকে নিয়ে। ইউনাইটেডে বেশ কয়েকদিন চিকিৎসা শেষেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এরপর তাকে গত ৫ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক