চিকিৎসকদের উদ্বেগ
ইরানে করোনা সংক্রমণ বিস্তারের মধ্যেই খুললো স্কুল
মেডিভয়েস ডেস্ক: ইরানে মাঝখানে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমলে এখন আবার আশঙ্কাজনক হারে তা বাড়তে শুরু করেছে। এ অবস্থায় সংক্রমণ বিস্তারের শঙ্কা নিয়েই দেশটিতে খুলে দেয়া হয়েছে স্কুলগুলো। দেশজুড়ে ক্লাসে ফিরেছে দেড় কোটিরও বেশি শিক্ষার্থী। তবে এর আগে থেকেই ‘শিক্ষার্থীরা ক্লাসে ফিরলে সংক্রমণ দ্রুত ছড়াবে’ এমন আশঙ্কা করে আসছিলেন বিশেষজ্ঞরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেভিতে সরাসরি সম্প্রচারিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্কুল খোলার বিষয়টি নিরীক্ষণ করেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। শিক্ষা ও স্বাস্থ্য সমাজের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও তাদের সন্তানদের স্কুলে ফেরত পাঠানোর জন্য বাবা-মার জোর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘এ বছর, আমরা আমাদের শিক্ষার্থীদের কাধে বিশাল এক দায়ের বোঝা চাপিয়ে দিয়েছি। তবে অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও পেশাদার চিকিৎসক মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস মহামারী দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ ইরানের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।’
আচমকা স্কুল খুলে দেয়ার এমন বিস্ময়কর সিদ্ধান্ত কোনো সন্দেহ ছাড়াই চিকিৎসাকর্মীদের জন্য বাড়তে চাপ তৈরি করবে বলে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ইরানের মেডিকেল কাউন্সিলের সরকার নিয়োগকৃত প্রধান ড. মোহাম্মদ রেজা জাফরঘানদি।
প্রসঙ্গত, গতকাল শনিবার ইরানে নতুন করে আরও ১১০ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী ইরানে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২২ হাজার ১৫৪ জন। এ ছাড়া মোট শনাক্ত রোগী তিন লাখ ৮৪ হাজার ৬৬৬ জনে দাঁড়িয়েছে; এর মধ্যে তিন লাখ ৩২ হাজারের বেশি এখন সুস্থ।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার