চূড়ান্ত সিদ্ধান্ত অক্টোবরে
করোনায় পেছাতে পারে বিএসএমএমইউর রেসিডেন্সি ভর্তি পরীক্ষা
মো. মনির উদ্দিন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় এমডি রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে অক্টোবরে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময়ের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে কর্তৃপক্ষ।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমডি রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, আগামী অক্টোবরে আমরা আরেকটি মিটিং করবো। এ সময়ে দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। এর আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে ভর্তি পরীক্ষা স্থগিত রাখবেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘না নেওয়ার সুযোগ নেই, নিতে তো হবেই। কখন নেবো সেটাই প্রশ্ন। হয় তো পেছানো হতে পারে।’
পরীক্ষার বিষয়ে পরিকল্পনার কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান মেডিভয়েসকে বলেন, ‘এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ মাসের শেষ পর্যন্ত দেখবো। পরীক্ষা আয়োজনের বিষয়ে পূর্ণ প্রস্তুতি আছে। তবে করোনা পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত আসবে। বিষয়টি অক্টোবরে ফাইনাল করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আরও বলেন, একাডেমিক কাউন্সিলের বৈঠকে কোভিড পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া না নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। কখন নেওয়া যায়। অন্যান্য পরীক্ষাগুলো কখন নেওয়া যায়। যেমন থিসিস পরীক্ষা চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু করার কথা বলা হয়েছে। অনেকে থিসিস সাবমিট করে দিয়েছেন।
-
০৬ নভেম্বর, ২০২৪
-
০৬ অক্টোবর, ২০২৪
-
০৫ অক্টোবর, ২০২৪
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
অকস্মাৎ সিদ্ধান্তে হতাশ-ক্ষুব্ধ শিক্ষার্থীরা
রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি: বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরতদের ভাতা বন্ধ
-
০৩ জানুয়ারী, ২০২৪
-
২৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১১ জুলাই, ২০২৩