টেলিমেডিসিন সেবায় বিএমডিসির গাইডলাইন
মেডিভয়েস রিপোর্ট: করোনাকালে টেলিমেডিসিন সেবা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এ অবস্থায় দেশে প্রথমবারের মতো চিকিৎসকদের জন্য টেলিমেডিসিন সেবার গাইডলাইন প্রণয়ন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
এতে বলা হয়, বিশ্বের অনেক দেশে টেলিমেডিসিন সেবা দীর্ঘদিন ধরে চালু রয়েছে। সেসব দেশে টেলিমেডিসিন তাদের হেলথ রেগুলেটরি সংস্থা তথা মেডিকেল কাউন্সিলের মাধ্যমে নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে বিএমডিসি টেলিমেডিসিন গাইডলাইন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে। দেশের চলমান স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখার প্রক্রিয়ায় রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রথমবারের মতো টেলিমেডিসিন সেবার জন্য একটি গাইডলাইন তৈরি করেছে।
টেলিমেডিসিন সেবার এই গাইডলাইন চিকিৎসকদেরকে রোগীর স্বাস্থ্যসেবা দিতে আরও সহায়ক ভূমিকা পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেছে বিএমডিসি।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম গত ৮ মার্চ করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর সাধারণ রোগীরা করোনা আতঙ্কে হাসপাতাল বিমুখ হয়ে পরে। অনেক করোনা রোগী তথ্য গোপন করে চিকিৎসা নেওয়ায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়। এর ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফলে দেশে টেলিমেডিসিন সেবা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪