বিএসএমএমইউতে এমডি-এমএস ফেজ-বিতে ভর্তিতে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মার্চ ’২০ সেশনে তিনটি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ বিতে ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. ফেরদৌস আলম স্বাক্ষরিত ওই আদেশে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে মার্চ ২০ সেশনে মেডিসিন, পেমেডিসিন, পেডিয়াট্রিক্স ও ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ বি-তে ভর্তির নিমিত্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত সরকারি, বেসরকারি ও বিএসএমএমইউ শিক্ষার্থীবৃন্দের নামের পাশে বর্ণনা মোতাবেক কোর্সে যোগদান গৃহীত হয়েছে।
আদেশে উল্লেখিত তালিকা অনুযায়ী, তিন অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন সরকারি বেসরকারি ১২২ জন শিক্ষার্থী। এছাড়া ভর্তির লক্ষ্যে চূড়ান্ত এ তালিকায় রয়েছেন ১০ জন নেপালি শিক্ষার্থী। তাদের মধ্যে আটজন এমডি কোর্সে এবং দুইজন এমএস কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়েছেন।
-
০১ মার্চ, ২০২৬
-
২২ নভেম্বর, ২০২৫
-
১৭ জানুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৪
-
১০ ফেব্রুয়ারী, ২০২৩
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
২১ জানুয়ারী, ২০২৩