২৪ অগাস্ট, ২০২০ ০৪:০১ পিএম

মৃত্যুর মিছিলে আরও ৪২ জন, শনাক্ত ২৪৮৫

মৃত্যুর মিছিলে আরও ৪২ জন, শনাক্ত ২৪৮৫

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল ক্রামেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৯৮৩ জনে। এ সময়ে আরও দুই হাজার ৪৮৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে দেশের বিভিন্ন এলাকার ৯১টি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি। এতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪৮৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে। দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি।

বিজ্ঞপ্তি বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৭৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪০ ভাগ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ১৩৭ জন (৭৮ দশমিক ৭৬ ভাগ) এবং নারী ৮৪৬ জন (২১ দশমিক ১৯ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব নয়জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ১৯ জন ছিলেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ২১ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন, রংপুর বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন দুইজন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক