‘১২ বছর বয়সী শিশুদের মাস্ক ব্যবহার করা উচিত’
মেডিভয়েস ডেস্ক: প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো স্বাস্থ্যবিধি মেনে ১২ বছর বা এর বেশি বয়সী শিশুদেরও মাস্ক পরা উচিত বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শিশুরা কীভাবে ভাইরাস ছড়ায়, সে সম্পর্কে খুব কমই জানতে পেরেছে ডব্লিউএইচও। তবে তারা বলেছে, টিনএজরা বয়স্কদের মতো অন্যদের আক্রান্ত করতে পারে। তবে পাঁচ বছর বা এর কম বয়সীদের সাধারণ ক্ষেত্রে মাস্ক পরার দরকার নেই।
বিবিসির খবরে বলা হয়েছে, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আট লাখের বেশি মানুষ মারা গেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় অনুসারে, বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ৩০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সর্বাধিক আক্রান্তের তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত। তবে আক্রান্ত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু দেশ এবং লেবাননে সংক্রমণ বাড়ছে।
-
১৭ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ জুন, ২০২৬
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে