২২ অগাস্ট, ২০২০ ০৩:৩০ পিএম

করোনায় চিরবিদায় আরও ৪৬ জন

করোনায় চিরবিদায় আরও ৪৬ জন

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৯০৭ জনে। এ সময়ে আরও দুই হাজার ২৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ৯২ হাজার ৬২৫ জন

আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে দেশের বিভিন্ন এলাকার ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি। এতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ২৬৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে। দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি।

বিজ্ঞপ্তি বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ১৯.৯৫ ভাগ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.৪৪ ভাগ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০.০০ ভাগ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ ভাগ।

এ পর্যন্ত করোনায় মৃত তিন হাজার ৯০৭ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৮২ জন (৭৮ দশমিক ৭৮ শতাংশ) এবং নারী ৮২৫ জন (২১ দশমিক ১২ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ৩৩ জন রয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত