করোনা: ২৫৯১ চিকিৎসকসহ আক্রান্ত ৭৬৬০ স্বাস্থ্যকর্মী
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে সারাদেশে দুই হাজার ৫৯১ জন চিকিৎসকসহ সারাদেশে ৭ হাজার ৬৬০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকাতে আক্রান্ত হয়েছেন দুই হাজারের বেশি স্বাস্থ্যকর্মী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০ আগস্ট পর্যন্ত ঢাকাতে আক্রান্তদের মধ্যে ৮৬০ চিকিৎসক, ৭৭৫ নার্স এবং ৪৪০ অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে সারাদেশে এ পর্যন্ত ৭৮ চিকিৎসকের মৃত্যুর খবর দিয়ে প্রাণোৎসর্গকারী সকল চিকিৎসকের আত্মার মাগফেরাতের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায় বিএমএ।
সংগঠনটি জানিয়েছে, সারাদেশে মোট দুই হাজার ৫৯১ চিকিৎসক, এক হাজার ৯২০ নার্স এবং তিন হাজার ১৪৯ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট সাত হাজার ৬৬০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
রাজধানীসহ সারাদেশে মোট আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ২৬ ভাগ আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণি ও পেশার সর্বমোট দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ করোনা রোগী শনাক্ত হয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪