১৮ অগাস্ট, ২০২০ ০৮:১৭ পিএম
কুয়েতে চিকিৎসক-নার্স পাঠানোর সুযোগ নেই
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে কুয়েত সরকারের চাহিদা মোতাবেক বাংলাদেশ থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) জন্য ১০০ জন চিকিৎসক ও ৫০০ জন নার্স পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার্সোনাল-৩ শাখা) উপসচিব মোহাম্মদ আবু রায়হান মিঞা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সারাবিশ্ব করোনা মহামারিতে বিপর্যস্ত। বাংলাদেশে এর মারাত্মক প্রভাব পড়েছে। এ দুর্যোগ মোকাবিলার জন্য বাংলাদেশ সরকার নতুন করে চিকিৎসক, নার্স নিয়োগ করেছে। করোনাকালীন সময়ে ১০০ জন আইসিইউ চিকিৎসক এবং ৫০০ জন নার্স বিদেশে পাঠানোর সুযোগ নেই মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আ.লীগের নাশকতার বিরুদ্ধে এনডিএফের প্রতিবাদ সমাবেশ
জুলাইয়ের চেতনা সমুন্নত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
রম্যরসে সচেতনতার বার্তা
ব্যাকটেরিয়ার পৌষমাস, অ্যান্টিবায়োটিকের সর্বনাশ
এই বিভাগের সর্বাধিক পঠিত