লৌহজংয়ে সন্ধানীর ক্র্যাক প্লাটুন টিমের ত্রাণ বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ক্র্যাক প্লাটুন ভলান্টিয়ার টিম মুন্সিগঞ্জ জেলা শাখা।
সোমবার (১৭ আগস্ট) উপজেলার তেউটিয়া ইউনিয়নের পদ্মার চর অঞ্চলে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটি জানায়, সন্ধানী চট্রগ্রাম মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক তানজীমুল হাই রাফি উদ্ভাবিত প্রজেক্ট-১০০ এর অর্থায়নে এবং সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক মো. নাঈম মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে মুন্সিগঞ্জের বন্যাকবলিত ৬০টি পরিবারকে এই সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
ত্রাণ বিতরন কর্মসূচিতে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক মো. নাঈম মাহমুদ ছাড়াও আরো উপস্থিত ছিলো মুমতাহিনা খেয়া এবং মেহেদী হাসান রাকিব।